আন্তর্জাতিক

গোপন বৈঠক করেছে ভারত-পাকিস্তান : রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর নিয়ে বিরোধ মেটানোর লক্ষ্যে গত জানুয়ারিতে দুবাইয়ে গোপন বৈঠক করেছেন ভারত ও পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা। বুধবার এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। বার্তা সংস্থাটির দাবি, বৈঠকের বিষয়ে অবগত দিল্লির একাধিক ব্যক্তি তাদের এসব কথা জানিয়েছেন।

২০১৯ সালে কাশ্মীরে ভারতীয় সামরিক বাহিনীর গাড়িবহরে পাকিস্তান-ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর হামলার পর দুই বৈরী প্রতিবেশীর সম্পর্ক আরও খারাপ হতে শুরু করে। গত বছর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করলে তা পাকিস্তানকে আরও ক্ষিপ্ত করে তোলে। এর জেরে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

তবে সংশ্লিষ্টরা বলছেন, দুই দেশের সরকার বিকল্প কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে একটি মাঝারি রোডম্যাপ গ্রহণ করেছে।

সংশ্লিষ্ট দু’টি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং- আরএডব্লিউ) এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই (ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স)-এর কর্মকর্তারা সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যস্থতায় দুবাইয়ে বৈঠকে বসেছিলেন।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাদের কেউই এ নিয়ে সাড়া দেয়নি।

কিন্তু আয়েশা সিদ্দিকা নামে এক শীর্ষস্থানীয় পাকিস্তানি প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন, ভারত ও পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা কয়েক মাস ধরেই তৃতীয় দেশে সাক্ষাৎ করছেন বলে বিশ্বাস করেন তিনি।

আয়েশা বলেন, আমার মনে হয় থাইল্যান্ড, দুবাই, লন্ডনে (ভারত-পাকিস্তানের) সর্বোচ্চ পর্যায়ে বৈঠক হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা