আন্তর্জাতিক

আমেরিকার প্রেসিডেন্ট হতে চান ‘দ্য রক’

আন্তর্জাতিক ডেস্ক : ‘দ্য রক’ হিসেবে পরিচিত হলে তার আসল নাম ডোয়ানে জনসন। বিশ্বের হাতেগোনা কয়েকজনের রেসলিংয়ে তিনি অন্যতম। হয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন। এ জন্য রিংয়ে তিনি দ্য রক হিসেবে পরিচিত। সেই পরিচয়ে তিনি বেশি পরিচিত।

রেসলিংয়ে যেমন, তেমনি হলিউডে ছবি করে সমান জনপ্রিয় তিনি। রেসলিং থেকে হলিউড।

এরপর তার গন্তব্য কোথায়! তিনিই জানিয়েছেন যদি জনগণ চায় তাহলে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন করতে চান।

গত সপ্তাহে অনলাইনে পিপলসে’র এক জরিপে শতকরা ৪৬ ভাগ মার্কিনি তাকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য সমর্থন জানিয়ে ভোট দিয়েছেন। ৪৮ বছর বয়সী দ্য রক জনগণের এমন রায়ে উদ্বেলিত। এ খবর প্রকাশ করেছে অনলাইন ডেইলি মেইল।

এতে বলা হয়, রেসলিংয়ে বিখ্যাত হলিউডের এই তারকা নিশ্চিত করেছেন রাজনীতিতে তার আগ্রহ আছে। এ নিয়ে সানডে টুডের সাংবাদিক উইলি গেইস্টকে একটি সাক্ষাৎকার দিয়েছে দ্য রক। তার একটি ক্লিপ প্রকাশিত হয়েছে।

এতে রক বলেছেন, আমি আমার দেশের (যুক্তরাষ্ট্র) মানুষদের লক্ষ্য অর্জনের জন্য একতাবদ্ধ করতে চাই। এ জন্য জনগণ যদি চায় তাহলে আমি তাই করবো। তবে তিনি কোন রাজনৈতিক দল থেকে নির্বাচন করতে চান তা নির্দিষ্ট করে বলেননি।

গত সপ্তাহে তাকে নিয়ে যে জরিপ প্রকাশিত হয়েছে, তার একটি স্ক্রিনশট দিয়ে শনিবার ইনস্টাগ্রামে রক লিখেছেন, জরিপের ফলে তিনি ভীষণ খুশি। তিনি বলেন, আমি মনে করি না দেশের প্রতিষ্ঠাতা জনকরা কখনও টাকু, গায়ে ট্যাট্টু আঁকা, অর্ধেক কৃষ্ণাঙ্গ, অর্ধেক সামোয়ান, পিকআপ চালক একজন বাজে মানুষকে তাদের ক্লাবে যুক্ত করবেন বলে স্বপ্ন দেখেছেন।

কিন্তু যদি সেটা হয় তাহলে আপনাদের, জনগণকে সেবা দিতে পারলে আমি সম্মানীত বোধ করবো।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা