আন্তর্জাতিক

ভারতে প্রতিদিন আক্রান্ত দেড় লাখেরও বেশি 

আন্তর্জাতিক ডেস্ক : করোনা সংক্রমণের প্রভাব ক্রমশ বেড়েই চলছে সারা বিশ্বে। একদিকে যেমন বাড়ছে সংক্রমণের সংখ্যা, তেমনই বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বিশ্বের প্রতিটি দেশই হিমশিম খাচ্ছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে। তবে সংক্রমণ ঠেকাতে টালমাটাল ভারত। প্রতিদিনই ভাঙছে আক্রান্তের রেকর্ড।

তবে মহামারি করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে ভারতে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গেল ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার জন।

এর মধ্য দিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৩ লাখ ছাড়িয়েছে। গেল ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছে ৮৩৯ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬৯ হাজার ২৭৫ জন।

ভারতের বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। বিশেষ করে পশ্চিম মহারাষ্ট্রে। নানা বিধিনিষেধের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুরোপুরি লকডাউন আরোপের চিন্তাভাবনা চলছে রাজ্যটিতে।

পাশাপাশি মহারাষ্ট্রে করোনাভাইরাসের টিকারও সংকট দেখা দিয়েছে। সে কারণে রোববার থেকে সাময়িকভাবে সেখানে টিকাদান কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নয়াদিল্লিতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে শনিবার থেকে। সেখানে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন শহর ও বন্দরে রাত্রিকালিন কারফিউ এর পাশাপাশি সাপ্তাহান্তিক লকডাউনও দেওয়া হচ্ছে।

রোববার পর্যন্ত দেশটিতে মোট ১০০ মিলিয়ন মানুষকে টিকা দেওয়া হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা