আন্তর্জাতিক

উন্নত দেশগুলোকে টিকার মজুদ বন্ধের আহবান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের উন্নত দেশগুলোকে করোনার টিকা মজুদ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এসব দেশগুলোর সংগ্রহে থাকা অতিরিক্ত টিকা দরিদ্র দেশগুলোকে বিতরণের আহ্বান জানিয়েছেন তিনি। সিঙ্গাপুর ভিত্তিক সংবাদমাধ্যম দ্য বিজনেস টাইমস এ তথ্য জানিয়েছে।

রোববার ( ২৮ মার্চ ) স্থানীয় সময় জাতিসংঘ মহাসচিব বিপুল পরিমাণ করোনা টিকার ডোজ মজুদ করায় উদ্বেগ প্রকাশ করেছেন।

কানাডার সিবিসি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব বলেন, ‘করোনা টিকার বণ্টনে বিশ্বজুড়ে যে অন্যায্যতা দেখা দিয়েছে তা নিয়ে আমি খুবই শঙ্কিত। একদিকে দেখা যাচ্ছে, অনেক দেশের হাতে টিকার একটি ডোজও নেই, আবার কিছু দেশের হাতে রয়েছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডোজ।

তিনি বলেন, ‘করোনা টিকা কোনো বিলাসজাত পণ্য নয়। বর্তমান পরিস্থিতিতে এটি বৈশ্বিকভাবে প্রয়োজনীয় পণ্য। বিশ্বের অধিকাংশ মানুষকে টিকার আওতায় আনা না গেলে এই মহমারিকে আমরা বিদায় জানাতে পারব না। তাই যত দ্রুত সম্ভব, টিকা বিতরণে ন্যায্যতা আনা প্রয়োজন।’

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘উন্নত দেশগুলোকে বলছি- টিকা মজুত বন্ধ করুন। এটা প্রথম কাজ। তারপর নিজেদের সংগ্রহে থাকা টিকার ডোজগুলো দরিদ্র দেশগুলোকে দিন।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা