আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় তেল শোধনাগারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার একটি তেল শোধনাগারে আগুন লেগে ৫ জন দগ্ধ ও প্রায় ৯৫০ জন মানুষ বাড়ি-ঘর ছাড়া হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীরকর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

রোববার ( ২৮ মার্চ ) স্থানীয় সময় মধ্যরাতে রাষ্ট্রীয় তেল সংস্থা পার্টামিনা পরিচালিত বালংগান শোধনাগারটিতে এ আগুন লাগার ঘটনা ঘটে। দেশের বৃহত্তম তেল শোধনাগারগুলোর মধ্যে এটি একটি।

সোমবার ( ২৯ মার্চ ) সকালে টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, পশ্চিম জাভা প্রদেশে অবস্থিত শোধনাগারটিতে আগুন জ্বলছে। এর সঙ্গে রয়েছে প্রচণ্ড ধোঁয়াও। অন্ধকার হয়ে গেছে পুরো এলাকা।

বিবিসির খবরে বলা হয়েছে, ভয়াবহ এ আগুনে ৫জন দগ্ধ হয়েছেন। এছাড়া এ পর্যন্ত প্রায় ৯৫০ জন মানুষ বাড়ি-ঘর ছাড়া হয়েছেন। একইসঙ্গে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে।

তবে কী কারণে আগুন লেগেছে, এমনকি ক্ষয়ক্ষতি কী পরিমাণ হতে পারে, তাৎক্ষণিবকভাবে এখনও কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বিশাল ক্ষতির মুখে পড়বে বালংগান শোধনাগারটি।

দেশটির আঞ্চলিক বিপর্যয় পরিচালন সংস্থার মতে, আগুনে গুরুত্বর দগ্ধ ৫জন লোককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আরও ১৫ জন সামান্য দগ্ধ হয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা