আন্তর্জাতিক

মিশরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক: যাত্রীবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মিশরে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

শুক্রবার দেশটির সোহাগ শহরের উত্তরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুইটারে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রেন দুটিতে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে স্থানীয়রা এগিয়ে এসেছেন। দুর্ঘটনায় ট্রেন দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া ট্রেনের ভেতরে আরও লাশ থাকতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা