আন্তর্জাতিক

৫ দিনের কঠোর লকডাউনের পথে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ইস্টার সানডে উপলক্ষে দেশে কঠোর লকডাউন আরোপ করতে যাচ্ছে জার্মানি।

মঙ্গলবার ( ২৩ মার্চ ) সকালে আঞ্চলিক নেতাদের সঙ্গে ম্যারাথন আলোচনার পর চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেল এ কথা বলেন।

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, জার্মানি আগামী ১৮ এপ্রিল পর্যন্ত কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ দীর্ঘায়িত করবে এবং দেশটি এ ভাইরাসে সংক্রমণের হার বৃদ্ধির লাগাম টেনে ধরার লক্ষ্যে ইস্টার উদযাপনকে সামনে রেখে ৫ দিনের কঠোর লকডাউনে যাচ্ছে।

সংস্কৃতি, অবসর এবং ক্রীড়া কেন্দ্র বন্ধ রাখাসহ বিদ্যমান বিভিন্ন পদক্ষেপের মেয়াদ বাড়ানোর পাশাপাশি মার্কেল ও জার্মানির ১৬টি রাজ্য প্রধানমন্ত্রী আগামী ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে কঠোর লকডাউন আরোপ করার ব্যাপারে সম্মত হয়েছেন।

এ ৫ দিন দেশের প্রায় সকল দোকান-পাট বন্ধ থাকবে এবং ইস্টার পালন উপলক্ষে ধর্মীয় সেবাদান কর্মসূচি অনলাইনে চলবে। আগামী ৩ এপ্রিল শনিবার কেবলমাত্র নিত্য পণ্যের দোকানগুলো খোলা রাখার অনুমতি পাবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা