আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ২৭ লাখ ৩৫ হাজারের বেশি

সান নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিশ্বের ১২ কোটি ৪২ লাখ ৯১ হাজার ৪৭৮ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৭ লাখ ৩৫ হাজার ২০৫ জন। আর স্বস্তির খবর এই যে, এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১০ কোটি ২ লাখ ৬৬ হাজার ৯৯৬ জন।

মঙ্গলবার সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি পাঁচ লাখ ৭৬ হাজার ৯৬২ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৫৫ হাজার ৯৪৫ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ২৮ লাখ ৪৬ হাজার ৩ জন।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিত হয়েছেন এক কোটি ২০ লাখ ৫১ হাজার ৬১৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৯৫ হাজার ৬৮৫ জনের। তবে ১ কোটি ৫ লাখ ৭ হাজার ৯৯৫ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৬ লাখ ৮৬ হাজার ৩৩০ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৬০ হাজার ২০০ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ১১ লাখ ৭৯ হাজার ৫৯ জন।

এদিকে রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৬৬ হাজার ১৫৩ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৫ হাজার ৩৯১ জন। এরই মধ্যে ৪০ লাখ ৭৭ হাজার ১৮৫ জন সুস্থ হয়েছেন।

যুক্তরাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৩ লাখ ১ হাজার ৯২৫ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৬ হাজার ১৭২ জন। আর সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৯৪ হাজার ১৫৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা