আন্তর্জাতিক

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। দেশটির বিভিন্ন রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় অর্ধ লাখে।

সোমবার ( ২২ মার্চ ) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন আক্রান্ত ৪৬ হাজার ৯৫১ জন। গত বছরের নভেম্বরে এই সংখ্যক মানুষ দৈনিক আক্রান্ত হতেন ভারতে।

ভারতে মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৮১ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৯৬৭ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১২ জনের যা গত কয়েক দিনের তুলনায় অনেকটাই বেশী।

আনন্দবাজার জানায়, চলতি বছরে ৯ জানুয়ারি ভারতে করোনায় একদিনে মৃত্যু হয়েছিল ২২৮ জনের। এর পর থেকে দৈনিক মৃত্যু কমতে কমতে একশ’র নিচে নেমেছিল। গত কয়েক দিন ফের তা বাড়তে শুরু করেছে।

রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। কর্নাটক, তামিলনাড়ু, পাঞ্জাব, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানাতেও দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। ইতোমধ্যেই করোনা পরিস্থিতি নিয়ে দেশের মানুষকে সতর্ক করেছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব সায়েন্সের (এআইআইএমএস) কর্মকর্তা রণদীপ গুলেরিয়া।

করোনার নতুন প্রজাতি ছড়িয়ে পড়া এবং মানুষের করোনাবিধি যথাযথ মেনে না চলার জেরেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বলে মনে করেন তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা