আন্তর্জাতিক

নাইজেরিয়ায় জাতিসংঘ ঘাঁটিতে হামলা, ২৫ ত্রাণকর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেট গ্রুপের সাথে সম্পৃক্ত জিহাদিরা নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে জাতিসংঘের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং তারা সেখানে একটি ত্রাণ কেন্দ্র ছারখার করে দিয়েছে। এতে ২৫ জন সহায়তা কর্মী আটকা পড়েছে। নিরাপত্তা ও মানবিক সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।

সোমবার সামরিক সূত্র এএফপি’কে বলেছে, ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা প্রদেশের অনেক যোদ্ধা গোলযোগপূর্ণ বর্নো রাজ্যের দিকওয়া শহরে হামলা চালিয়েছে। জিহাদিদের হামলায় সামরিক ঘাঁটি থেকে সৈন্যরা পিছু হটতে বাধ্য হয় এবং তারা একটি ত্রাণ কেন্দ্র জ্বালিয়ে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি মানবিক সূত্র জানায়, ‘আমরা খবর পেয়েছি একটি বাঙ্কারে ২৫ ত্রাণ কর্মী আশ্রয় নিয়েছে। জিহাদিরা এ বাঙ্কার অবরুদ্ধ করে রেখেছে। তবে এখন পর্যন্ত কোন স্টাফ হামলার শিকার হয়নি।’

সামরিক সূত্র জানায়, হামলাকারীদের দমনে সহায়তা করতে সেখানে যুদ্ধবিমান ও হেলিকপ্টার গানশিপসহ সামরিক শক্তি বাড়ানো হয়েছে।

জাতিসংঘ প্রধান অ্যান্তেনিও গুতেরেসের মুখপাত্র সেখানে কেবলমাত্র ‘নিরাপত্তা সংক্রান্ত ঘটনার’ কথা নিশ্চিত করলেও সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা