আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : খুব দ্রুত সংক্রমণে সক্ষম করোনাভাইরাসের এমন ধরণগুলো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়তে পারে। এজন্য করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করেছেন দেশটির এক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি'র এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান ড. রচেলে ওয়ালেনস্কি বলেন, কোভিড -১৯ এর সাম্প্রতিক তথ্য ভীষণ উদ্বেগের।

তিনি বলেন, 'গত দুই সপ্তাহে প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং দুই হাজার করে মানুষের মৃত্যু হয়েছে। এটা অনেক বড় সংখ্যা।'

তিনি আরো বলেন, 'দয়া করে আমাকে স্পষ্টভাবে শুনুন, আমরা এতোদিন ধরে যে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ছিলাম তা করোনার নতুন এই ধরনের কারণে হারাতে বসেছি। করোনার এই লক্ষণগুলো জনগণ এবং আমাদের সমৃদ্ধির জন্য হুমকিস্বরূপ।'

যুক্তরাজ্যে প্রথম সনাক্ত হওয়া দ্রুত সংক্রমণে সক্ষম করোনার নতুন ধরন বি.১.১.৭ এ মাসেই যুক্তরাষ্ট্রের করোনার প্রধান ধরন হিসেবে পরিণত হবে বলেও আশঙ্কা করছে সিডিসি।

করোনাভাইরাসের অনেকগুলো ধরণের মধ্যে স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলে সনাক্ত হওয়া ধরণগুলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে দুই কোটি ৮০ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতা...

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন ৩ শর্তে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসে...

পাসপোর্ট সূচকে আরও দুই ধাপ পিছাল বাংলাদেশ

চলতি ২০২৬ সালের জানুয়ারিতে হেনলি পাসপোর্ট ইনডেক্স...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

পলিথিনের ব্যবহার বন্ধে জরুরি জনসচেতনতা: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা