আন্তর্জাতিক

দুর্নীতির মামলায় ফ্রান্সের প্রেসিডেন্টের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির মামলায় অভিযুক্ত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে ফ্রান্সের একটি আদালত।

সোমবার ( ১ মার্চ) ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার প্রস্তাবের অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় সারকোজিকে এ সাজা দেওয়া হয় বলে জানায় বিবিসি।

সারকোজির বিরুদ্ধে অভিযোগ আনা হয় ক্ষমতায় থাকাকালীন তিনি এক ম্যাজিস্ট্রেটকে ঘুষ হিসেবে আরও বড় পদে চাকরির প্রলোভন দেখিয়ে তার বিরুদ্ধে হওয়া অন্য একটি ফৌজদারি মামলার বিষয়ে তথ্য চেয়েছিলেন।

তবে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হলেও সারকোজিকে কারাগারে যেতে হবে না। কারণ, ৩ বছরের কারাদণ্ডের সাজার মধ্যে ২ বছর স্থগিত এবং বাকি ১ বছর নিজ বাড়িতে তিনি একটি ইলেক্ট্রোনিক ব্রেসলেট পরে থাকবেন।

আধুনিক ফ্রান্সের ইতিহাসে দুর্নীতির দায়ে সাজা পাওয়া দ্বিতীয় প্রেসিডেন্ট সারকোজি। ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। এর আগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাককে ২০১১ সালে দুর্নীতির ‍অভিযোগে ২ বছরের স্থগিত কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। ২০১৯ সালে তিনি মারা যান।

সোমবারের রায়ে বিচারক বলেন,‘ রক্ষণশীল এই রাজনীতিক নিজেও জানেন ‘তিনি যা করেছেন সেটা ভুল। তার কর্মকাণ্ড এবং তার ওই সব আইনজীবীরা জনমনে বিচার ব্যবস্থা সম্পর্কে খারাপ চিত্র তুলে ধরেছেন।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা