আন্তর্জাতিক

টিকায় অসুস্থতার ঝুঁকি কমে ৮০ শতাংশেরও বেশি

সান নিউজ ডেস্ক : করোনা টিকার একটি ডোজেই মারাত্মক অসুস্থতা বা হাসপাতালে স্থানান্তরের ঝুঁকি ৮০ শতাংশের বেশি হ্রাস করে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজার-বায়োএনটেকের এক ডোজ টিকাতেই এই ফলাফল মিলছে বলে জানিয়েছে ইংল্যান্ডের একটি গবেষণা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ‘পাবলিক হেলথ ইংল্যান্ডের’ করা এই গবেষণার ফলাফলে দেখা গেছে- করোনা টিকা নেওয়ার তিন বা চার সপ্তাহ পর থেকে মানব শরীরে এই কার্যকারিতা দেখা যায়। ৮০ বছরের বেশি বয়সী যারা করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, তাদের মধ্যে এই ফলাফল দেখা গেছে।

এর আগে স্কটল্যান্ডের স্বাস্থ্য বিভাগও গত সপ্তাহে একই ধরনের ফলাফল পাওয়ার কথা জানায়। সেসময় তারা এই ফলাফলকে ‘দর্শনীয়’ বলেও উল্লেখ করে তারা।

সোমবার ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, করোনা টিকা নিয়ে সর্বশেষ গবেষণার এই ফল ‘খুবই শক্তিশালী’। তিনি বলেন, ‘গত কয়েক সপ্তাহে ৮০ বছরের বেশি বয়সীদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।’

একই সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের ডেপুটি চিফ মেডিকেল অফিসার অধ্যাপক জনাথন ভ্যান টাম বলেন, আগামী কয়েক মাসের মধ্যে আমরা সম্ভবত (করোনা থেকে) আলাদা একটি বিশ্বে যাচ্ছি; করোনা টিকার এই ফলাফল আমাদের সেই তথ্যই দিচ্ছে। কিন্তু করোনা টিকার দ্বিতীয় ডোজও গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্য সুরক্ষার অংশ বলেও উল্লেখ করেন তিনি।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ২০ মিলিয়নেরও বেশি মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। যা দেশটির মোট প্রাপ্তবয়স্ক মানুষের এক-তৃতীয়াংশের বেশি। সূত্র: বিবিসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা