আন্তর্জাতিক

ইউরোপ ভ্রমণে ভ্যাকসিন পাসপোর্ট চালুর প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশগুলোতে ভ্রমণে ভ্যাকসিন পাসপোর্ট চালু করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে প্রস্তাব দিয়েছে গ্রিস ও অস্ট্রিয়া।

বৃহস্পতিবার ( ২৫ ফেব্রুয়ারি) করোনা ভাইরাস মহামারীর কারণে ইউরোপের মৃতপ্রায় ভ্রমণ শিল্প ফের জাগিয়ে তুলতে ইইউ নেতাদের ভার্চ্যুয়াল আলোচনায় এই প্রস্তাব দেয় দেশ দুটি।

ভ্যাকসিন পাসপোর্ট নামে নতুন ধারণাটি ইইউতে চালুর ব্যাপারে দাবি করা হলেও বিষয়টি আসলে পাসপোর্টের মতো নয়। এটা সম্ভবত সনদপত্রের মতোই একটি নথি হবে এবং যাদের কাছে এই নথি বা করোনার টিকা নিয়েছেন বলে সনদ থাকবে, তারা মুক্তভাবে ইউরোপের সকল দেশে ভ্রমণ করার সুযোগ পাবে।

বৃহস্পতিবারের ভার্চ্যুয়াল আলোচনায় গ্রিস ও অস্ট্রিয়া ভ্যাকসিন পাসপোর্ট চালুর প্রস্তাব দিলেও ২৭ সদস্যবিশিষ্ট এই সংস্থাটির কয়েকটি দেশ আবার সেই প্রস্তাবের বিরোধিতা করেছে। ফ্রান্স এবং জার্মানি বলছে, এই ধরনের নথি বা সনদ হাতে তুলে দিয়ে অবাধ চলাচলের সুযোগ করে দেয়া হবে অকালপক্ক সিদ্ধান্ত।

কারণ হিসেবে দেশ দুটি বলেছে, এক ব্যক্তি মাধ্যমে অন্য ব্যক্তিতে ভাইরাস বহন ও সংক্রমণের ব্যাপারে করোনা টিকার কার্যকারিতা নিয়ে এখনও পর্যন্ত পাওয়া ফলাফল অসম্পূর্ণ। আর তাই এখনই এধরনের সিদ্ধান্ত নেয়া উচিত হবে না।

এছাড়া যারা টিকা নেবেন তারাই কেবল ভ্রমণ করবেন, আর যুবক সমাজসহ অন্যরা যারা টিকা নেয়ার অগ্রাধিকার তালিকায় নেই তারা বাড়িতে বসে থাকবেন; এমন ধারণা বৈষম্যমূলক বলে উল্লেখ করেছে দেশ দুইটি।

উল্লেখ্য, গ্রিস ও ইসরায়েল ইতোমধ্যেই নিজ নিজ দেশের অভ্যন্তরে ডিজিটাল টিকাদান সনদপত্র দেয়া শুরু করেছে। অন্যদিকে এই ধরনের পাসপোর্ট বা সনদ চালু করতে আলোচনা করেছে ডেনমার্ক ও সুইডেন। সূত্র: বিবিসি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা