আন্তর্জাতিক

ইবোলা ভাইরাসে গিনি ও কঙ্গোতে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে আফ্রিকার দেশ গিনি ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে (ডিআরসি) এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সেখানে অন্তত ১৪ জন ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল সোমবার আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (আফ্রিকা সিডিসি) এ কথা জানায়।

৫৫ সদস্য বিশিষ্ট আফ্রিকান ইউনিয়নের বিশেষায়িত স্বাস্থ্যসেবা সংস্থা আফ্রিকা সিডিসি জানায়, এ দুই দেশে ইবোলা ভাইরাসে মৃত্যুহার ৬৪ দশমিক ৩ শতাংশ। আফ্রিকা সিডিসি জানায়, সর্বশেষ খবর অনুযায়ী ডিআরসিতে নতুন করে একজন ইবোলায় আক্রান্ত ও দু’জনের মৃত্যু হয়েছে এবং এ ভাইরাসের সংক্রমণ থেকে নতুন করে কেউ সুস্থ হয়ে ওঠেনি। তারা আরো জানায়, গিনির এন’জারাকোরে নতুন করে তিনজন ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসে ১১ হাজার তিন শর বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং ২৮ হাজার ৬০০ জনের বেশি আক্রান্ত হয়েছে। সূত্র : বাসস।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা