আন্তর্জাতিক

মাদক সম্রাট এল চাপোর স্ত্রী যুক্তরাষ্ট্রে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন কর্তৃপক্ষ সোমবার (২২ ফেব্রুয়ারি) মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকুইন ‘এল চাপো’ গুজম্যানের স্ত্রীকে গ্রেফতার করেছে।

মাদক পাচার করার অভিযোগে ওয়াশিংটনের বাইরের একটি বিমানবন্দর থেকে তার স্ত্রী ইমা কোরোনাল আইজপুরোকে গ্রেফতার করা হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ একথা জানিয়েছে বলে খবর এএফপি’র।

বিভাগটি জানায়, ৩১ বছর বয়সী ইমার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আমদানির জন্য কোকেন, হেরোইন ও মারিজুয়ানা পাচারের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মেক্সিকোর কুখ্যাত মাদক চোরাকারবারি গ্রুপের অন্যতম সিনালোয়া কার্টেলের নেতা হচ্ছেন গুজম্যান।

আদালতে মামলার বিবরণীতে বলা হয়, তিনি যুক্তরাষ্ট্রে শত শত টন মাদক সরবরাহ পরিচালনা করেন এবং তাকে অতিক্রম করা ব্যক্তিদের হত্যায় তার হাত রয়েছে।

বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ২০১৭ সালে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয় এবং বিচারে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এ মাদক সম্রাটকে মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের দু’বছর পর এ সাজা ঘোষণা করা হয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা