আন্তর্জাতিক

মিয়ানমারের বিক্ষোভকারীদের ওপর গুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে করা বিক্ষোভে শনিবার (২০ ফেব্রুয়ারি) দুইজন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহতও হয়েছেন।

স্থানীয় গণমাধ্যম এবং হাসপাতাল সূত্রে বিবিসি শনিবার এক প্রতিবেদনে জানায়, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের শিপইয়ার্ডের কাছে শত শত বিক্ষোভকারী একটি র‌্যালির জন্য এক জায়গায় অবস্থান গ্রহণ করে। এসময় তাদেরকে ছত্রভঙ্গের জন্য পুলিশ গোলাবারুদ এবং রাবার বুলেট ছুঁড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

অং সান সু চির নির্বাচিত সরকার উচ্ছেদ করে চলতি মাসের শুরুতে এই অভ্যুত্থান ঘটায় মিয়ানমার সেনাবাহিনী। এরপর কয়েকসপ্তাহ থেকে বিক্ষোভকারীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিক্ষোভকারীরা সু চিসহ তার দল এনএলডি'র আটক নেতা-কর্মীদের মুক্তি দাবি করছে। সু চি অবশ্য আইন ভঙ্গ করে অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে গৃহবন্দী আছেন।

এদিকে দেশটির সেনাবাহিনী বলছে, 'গত বছরের নির্বাচনে সু চির দল এনএলডি'র বড় ধরনের জয়ের পেছনে ভোট কারচুপি রয়েছে'। অবশ্য সেনাবাহিনী এটি এখনো কোনো প্রমাণ দিতে পারেনি।

মান্দালয়ের বিক্ষোভকারীদের ওপর এই সহিংসতায় প্রথমে মায়া থ্যা থ্যা খাইং নামে এক নারীর মৃত্যু হওয়ার খবর নিশ্চিতভাবে জানা যায়। তার মাথায় গুলি লাগে। তাছাড়া বুকে গুলিবিদ্ধ আরেকজনকে পাওয়া যায় বলে সূত্র জানায়।

এদিকে পুলিশ অবশ্য এই প্রাণঘাতী গোলাবর্ষণের কথা অস্বীকার করছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা