আন্তর্জাতিক

মিয়ানমারের সামরিক নেতাদের সতর্ক করল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর বিক্ষোভকারীদের প্রতি কঠোর হচ্ছে দেশটির সেনাবাহিনী। সাধারণ জনগণের ব্যাপারে কঠিন পদক্ষেপ না নেওয়ার জন্য মিয়ানমারের সামরিক নেতাদের সতর্ক করেছে জাতিসংঘ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বিক্ষুব্ধদের ব্যাপারে যে কোনও পদক্ষেপ নিলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে সামরিক নেতাদের সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত।

এদিকে মিয়ানমারের ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে টানা দুইদিন ধরে। ব্রিটিশ পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার মধ্যরাত থেকে ইন্টারনেট বন্ধ রয়েছে মিয়ানমারে। জাতিসংঘের বিশেষ দূত শানার বার্জেনার বলেছেন, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখাতে হবে। বিক্ষোভকারীদের ব্যাপারে কোনো ধরনের প্রতিহিংসা দেখানো যাবে না।

জানা গেছে, মিয়ানমারের সামরিক জান্তার দ্বিতীয় শীর্ষ নেতাকে টেলিফোনে সতর্ক করেছেন শানার বার্জেনার। তিনি বলেছেন, মিয়ানমারের ওপর সারাবিশ্বের নজর রয়েছে। কোনো পদক্ষেপ নেওয়া হলে তার পরিণতি মারাত্মক হতে পারে। সূত্র: বিবিসি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা