আন্তর্জাতিক

দ্বিতীয় সন্তান আসছে হ্যারি-মেগানের ঘরে

আন্তর্জাতিক ডেস্ক: ডিউক ও ডাচেস অব সাসেক্স দম্পতি হ্যারি ও মেগান দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিবিসি সূত্রে এ কথা জানা গেছে।

এ বিষয়ে হ্যারি-মেগান দম্পতির এক মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে পারি, আর্চি বড় ভাই হতে যাচ্ছে।’ আর্চি হলো ওই দম্পতির প্রথম সন্তান-ছেলের নাম। ২০১৯ সালের ৬ মে এই ছেলের জন্ম হয়।

আর্চির আগত ভাই বা বোনকে স্বাগত জানাতে বাবা-মা হ্যারি ও মেগান প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তাদের মুখপাত্র।

রানি দ্বিতীয় এলিজাবেথসহ যুক্তরাজ্যের পুরো রাজপরিবার এই খবরে আনন্দিত। রাজপরিবার হ্যারি-মেগান দম্পতিকে শুভকামনা জানিয়েছে।

২০১৮ সালের মে মাসে উইন্ডসর ক্যাসেলে হ্যারি ও মেগান বিয়ে করেন। ২০২০ সালের মার্চে এই দম্পতি তাদের রাজকীয় দায়িত্ব ত্যাগ করেন। এখন তারা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা