আন্তর্জাতিক

সীমান্ত থেকে পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্ত থেকে এক পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে তাকে ধরে নেয়া হয়।

স্থানীয়রা জানায়, পুলিশ কনস্টেবল ওমর ফারুকসহ পঞ্চগড় পুলিশের তিন সদস্য ওই সীমান্ত এলাকায় গেলে সেখানে কয়েকজন ভারতীয় নাগরিকের সাথে কথা কাটাকাটি হয় তাদের।

এক পর্যায়ে সেখান থেকে ওমর ফারুককে ধরে নিয়ে যায় চানাকিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। এসময় সেখান থেকে পালিয়ে আসেন পুলিশের অপর দুই সদস্য।

এদিকে, পুলিশ সদস্যকে ধরে নেয়ার বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ ও বিজিবি। আটক পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানোর প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা