আন্তর্জাতিক

মিয়ানমারে ইন্টারনেট সংযোগ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে আবারও ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দিয়েছে জান্তা সরকার। দেশটিতে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে দশম দিনের মতো গণবিক্ষোভ চলছে। এদিকে, বিক্ষোভ দমনে আরো কঠোর ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী।

মিয়ানমারে গুরুত্বপূর্ণ বেশ কটি এলাকায় ইন্টারনেট সার্ভিস বিচ্ছিন্ন করা হয়েছে। দেশটির টেলিযোগাযোগ সংস্থা জানিয়েছে তাদেরকে নিদৃষ্ট সময়ের জন্য ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, মিয়ানমারের উত্তরাঞ্চলের কোচিতে একটি বিদ্যুৎ প্রকল্পে সেনা মোতায়েনের প্রতিবাদে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেনাবাহিনী বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে পারে এমন আশঙ্কা থেকেই সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা।

রবিবার সন্ধ্যার পরই দেশটির ইয়াঙ্গুন, মিতকিনা এবং রাখাইন রাজ্যের বেশ কিছু বাণিজ্যিক এলাকায় রাস্তায় সাঁজোয়া যান চলতে দেখা গেছে। এছাড়া দেশজুড়ে বাড়ানো হয়েছে সেনাটহল।

এদিকে, নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী যুদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। অন্যদিকে, মিয়ানমারে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে সেখানকার মার্কিন দূতাবাস।

এছাড়া যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে বিক্ষোভকারীদের ওপর হামলা না চালাতে সেনাবাহিনীকে আহ্বান জানানো হয়েছে।

সেনাপ্রধান মিন অং হ্লাইং কাজে ফেরার আহ্বান জানালেও রাস্তা ছাড়েনি বিক্ষোভকারীরা। দেশটির রেলকর্মীরা কাজে যাওয়া বন্ধ করে দেয়ায় মিয়ানমারের কিছু অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। চিকি‍ৎসকসহ বিভিন্ন পেশার সরকারি কর্মীরা কাজে যওয়া বন্ধ করে দিয়েছেন। তাদের অনেককেই জোর করে ধরে নিয়ে কাজে যোগ দিতে বাধ্য করানোর অভিযোগ পাওয়া গেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা