আন্তর্জাতিক

সীমা লঙ্ঘন করলে কঠিন জবাব : ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল যদি সিরিয়ায় ইরানের রেডলাইন অতিক্রম করে তাহলে তাকে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে তেহরান। রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী আলী আসগার খাজি।

তিনি বলেন, সিরিয়া সরকারের আনুষ্ঠানিক আবেদনে সাড়া দিয়ে দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে তার দেশ। সম্প্রতি দামেস্কের পক্ষ থেকে সেনা প্রত্যাহারের কোনও আবেদন পায়নি তেহরান। খবর স্পুৎনিকের।

খাজি বলেন, সিরিয়ার সরকার যতদিন চাইবে, ততদিন সে দেশে ইরানের সামরিক উপস্থিতি বজায় থাকবে। তিনি বলেন, সেসব দেশকে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে হবে, যেসব দেশ দামেস্কের অনুমতি ছাড়া দেশটিতে দখলদারিত্ব বজায় রেখেছে।

সিরিয়ায় মোতায়েন হিজবুল্লাহ ও ইরানি সৈন্যদের অবস্থানে ইসরাইলের একের পর এক হামলা সম্পর্কে খাজি বলেন, আইএসসহ উগ্র জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ায় আছেন ইরানের সেনারা। ইসরাইল যদি বেশি বাড়াবাড়ি করে তা হলে তাকে সমুচিত জবাব দেবে ইরান, যা নিয়ে তেলআবিব পরে অনুতাপ করবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা