আন্তর্জাতিক

কুখ্যাত মাদক সম্রাট ‘সে চি লোপে’ গ্রেফতার

সান নিউজ ডেস্ক : দীর্ঘ প্রচেষ্টার পর বিশ্বের কুখ্যাত ড্রাগ লর্ড বা মাদক সম্রাট সে চি লোপেকে নেদারল্যান্ডসের রাজধানী অ্যার্মস্টার্ডাম থেকে আটক করেছে পুলিশ। চাইনিজ বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক এই মাদক সম্রাটের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

সে চি লোপে বিশ্বের অন্যতম চাঞ্চল্যকর পলাতক তালিকাভুক্ত আসামি। (২২ জানুয়ারি) শুক্রবার আর্মস্টার্ডামের বিমানবন্দর থেকে তাকে আটক করতে সক্ষম হন নিরাপত্তা সদস্যরা।

তাকে বিচারের মুখোমুখি করতে অস্ট্রেলিয়া এখন প্রত্যর্পণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের (এএফপি) বিশ্বাস, অস্ট্রেলিয়ায় ৭০ শতাংশ অবৈধ মাদক প্রবেশের জন্য দায়ী সে চি লোপের অবৈধ কোম্পানি।

৫৬ বছর বয়সী সে চি লোপে মেক্সিকোর আলোচিত মাদক সম্রাট এল চ্যাপোর সঙ্গে তুলনা করা হয়। এমনকি তাকে এশিয়ার সবেচেয়ে প্রভাবশালী ড্রাগ লর্ড বলা হয়ে থাকে।

সে চি লোপকে অনেক দিন ধরেই অনুসরণ করে আসছিল অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশ (এএফপি)। গ্রেফতার হওয়ার আগে এক দশকেরও বেশি সময় তার পেছনে লেগেছিল অস্ট্রেলিয়ার পুলিশ।

এশিয়াজুড়ে তার ৭০ বিলিয়ন ডলারের অবৈধ মাদকের বাজার। সে চি লোপ বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার শীর্ষদের একজন। দীর্ঘদিন গাঢাকা দিয়ে ছিলেন তিনি। অবশেষে তাকে আর্মস্টার্ডামের স্কিপোল এয়ারপোর্ট থেকে আটক করা গেল। আটকের পর পুলিশ জানিয়েছে, এই মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। আমরা কৌশলে তাকে আটক করতে পেরেছি।

এর আগে অবৈধ মাদক চোরাচালনে অপরাধে ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের কারাগারে জেল খাটে দীর্ঘ ৯ বছর।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা