আন্তর্জাতিক

ফেসবুকেও আজীবন নিষিদ্ধ হচ্ছেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য বিশ্বে যে মানুষটি সবচেয়ে বেশি আলোচিত-সমালোচিত, সেই তিনিই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অস্তিত্ব সংকটের মুখে। বলা হচ্ছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা।

উসকানিমূলক পোস্টের অভিযোগে ইতিমধ্যে টুইটার আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ট্রাম্পকে। এদিকে ফেসবুকেও তিনি দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ রয়েছেন। তবে ট্রাম্পের ফেসবুক অ্যকাউন্টের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, নাকি তার অ্যাকাউন্ট আজীবনের জন্য বন্ধ করে দেওয়া হবে- এ ব্যাপারে ফেসবুকের ‘ওভারসাইট বোর্ড’ সিদ্ধান্ত নেবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তার আগ পর্যন্ত ফেসবুকে ট্রাম্প নির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ থাকবেন বলে জানানো হয়েছে।

জটিল ও স্পর্শকাতর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য গত বছর গঠন করা হয় ওভারসাইড বোর্ড। এটি একটি স্বতন্ত্র সংস্থা এবং এর সিদ্ধান্ত মানা বাধ্যতামূলক। ওভারসাইড বোর্ডের সিদ্ধান্ত উপেক্ষা করার ক্ষমতা ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বা ফেসবুকের অন্য কারোর নেই। বিশ্বের খ্যাতনামা বেশ কয়েকজন বিশেষজ্ঞ এবং নাগরিক নেতাদের সমন্বয়ে এই বোর্ড গঠন করা হয়েছে।

ফেসবুকের কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ‘জানুয়ারির ৭ তারিখে ট্রাম্পের অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারে আমাদের সিদ্ধান্তটি প্রয়োজনীয় এবং সঠিক ছিল। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সহায়তা করা। এ কারণেই সেময় আমরা বলেছিলাম যে, ট্রাম্পের অ্যাকাউন্ট কমপক্ষে দুই সপ্তাহের জন্য স্থগিত থাকবে। আর এখন বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনা করবে ওভারসাইট বোর্ড। বোর্ডের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা