আন্তর্জাতিক

‘ইউরোপে করোনা আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে’

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের নতুন রূপ ইউরোপে আরও বেশি ভয়ঙ্কর হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সম্প্রতি এক গবেষণার আলোকে এই কথা উল্লেখ করে বরিস বলেন, ভ্যাকসিন যদিও প্রত্যাশিতভাবে কাজ করছে। তবুও আমাদের চারপাশে অনিশ্চিত কিছু বিরাজ করছে।

গবেষণাটির তথ্য করোনাভাইরাসের নতুন রূপ এবং পুরাতন রূপের সাথে তুলনা করে উত্থাপন করা হয়েছে। যদিও ইতিমধ্যে ভাইরাসটির নতুন রূপ ব্যাপকভাবে ইউরোপে ছড়িয়ে পড়েছে।

জনসন ডাউনিং স্ট্রিটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, এটা এখন প্রমাণিত যে করোনার ভিন্ন ভিন্ন রূপ বিদ্যমান। এই নতুন রূপটি প্রথম চিহ্নিত করা হয় লন্ডনের সাউথইষ্টে। যেটিতে উচ্চ মৃত্যুহারও ছিল।

ইংল্যান্ডের পাবলিক হেল্থ, ইমপেরিয়াল কলেজ লন্ডন, দ্য লন্ডন স্কুল অব হাইজিন ও ট্রোপিক্যাল মেডিসিনসহ এক্সেটার বিশ্ববিদ্যালয় প্রত্যেকে করোনার এই নতুন রূপের ভয়াবহতা নির্ণয় করে যাচ্ছেন। অবশ্য তাদের এই গবেষণার প্রমাণপত্রের স্বীকৃতিও জ্ঞাপন করেছেন নিউ অ্যান্ড ইমার্জিং রিসপাইরেটরি ভাইরাস থ্রেটস অ্যাডভাইসরি গ্রুপের (এনইভিটিএজি) বিজ্ঞানীরা।

এনইভিটিএজি’র বিজ্ঞানীরা ভাইরাসটি নিয়ে আশঙ্কার কথা উল্লেখ করলেও এর ভয়াবহতা এখনও অনেক দূরে বলে তারা জানিয়েছেন।

দেশটির প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স বলেন, বিজ্ঞানীদের এই তথ্য এখনও শক্তিশালী হিসেবে গণ্য করা ঠিক হবে না।

তিনি বলেন, আমাদের এটার উপর আরও কাজ করা দরকার যাতে আমরা এটিকে নিয়ন্ত্রণ করতে পারি। এটা স্পষ্ট যে মৃত্যহার এখন উদ্বেগজনক এবং এটি কমবে বলে প্রত্যাশা করি।

সান নিউজ/এসএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা