আন্তর্জাতিক

পাথর বোঝাই ডাম্পারের নিচে বিয়ের গাড়ি, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে পাথর বোঝাই ডাম্পারের নিচে চাপা পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত প্রায় ৯টা নাগাদ জলঢাকা সেতুর কাছে ময়নাতলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি পাথর বোঝাই ডাম্পার। তার ঠিক পিছনেই ছিল একটি ছোট গাড়ি। গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারে সজোরে ধাক্কা মারে। এরপর ডাম্পারটি আরও দু’টি ছোট গাড়ির উপরে উল্টে পড়ে। ওই দু’টি গাড়িতে ঠিক কত জন যাত্রী রয়েছেন তা এখনও জানা যায়নি।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটিতে শিশু-সহ বেশ কয়েকজন যাত্রী রয়েছেন। তারা স্থানীয় বাসিন্দা। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এত বড় দুর্ঘটনায় মোট কতজনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে রাত ১১টা পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়।

এখনও বেশ কয়েকজন গাড়ির নীচে চাপা পড়ে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উদ্ধারকাজ চালাচ্ছেন পুলিশকর্মীরা। রয়েছে দমকল বাহিনীও।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিনই শত শত বালি এবং পাথর বোঝাই ডাম্পার ওই রাস্তায় চলে। তার জেরে ওই এলাকা দুর্ঘটনাপ্রবণ হয়ে পড়েছে। সূত্র : আনন্দবাজার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা