আন্তর্জাতিক

করোনায় প্রতি সপ্তাহে মারা যেতে পারে ১ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : করোনার প্রকোপ যেভাবে বাড়ছে তাতে শিগগিরই এ রোগে আক্রান্ত হয়ে প্রতি সপ্তাহে এক লাখ মানুষের মৃত্যু হতে পারে।

এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি সেবা কার্যক্রমের প্রধান ডা. মাইক রায়ান। খবর-আনাদলু এজেন্সির।

সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ১৮ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলছে হু’র নির্বাহী বোর্ডের ১৪৮তম বৈঠক। এ বৈঠকেই মাইক রায়ান করোনাভাইসের সংক্রমণের উদ্বেগের বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী। গেল সপ্তাহে ৫০ লাখ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের পাশাপাশি বিশ্বব্যাপী মৃত্যুহারও উর্ধ্বমুখী। গত সপ্তাহেই বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ হাজারেরও বেশি মানুষ। হয়তো শিগগিরই বিশ্বব্যাপী প্রতি সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যু দেখতে হতে পারে আমাদের।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন। আর এতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৩ জনের।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা