আন্তর্জাতিক

পদত্যাগ করলেন কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিনেট থেকে স্থানীয় সময় সোমবার (১৮ জানুয়ারি) পদত্যাগ করেছেন। ২০ জানুয়ারি ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে দুই দিন আগেই তিনি পদত্যাগ করলেন।

পদত্যাগের পর এক চিঠিতে ক্যালিফোর্নিয়ার নাগরিকদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘আপনাদের সিনেটর হিসেবে কাজ করা সম্মানের বিষয় ছিল।’

তিনি সানফ্রানসিসকো ক্রনিকেল পত্রিকায় এক উপ-সম্পাদকীয়তে লিখেছেন, ‘এখানেই বিদায় নয়। শপথ নেয়ার প্রস্তুতি নিতে আজ আমি সিনেট থেকে পদত্যাগ করছি।’

হ্যারিস পদত্যাগ করার ফলে ডেমোক্রেটিক সিনেটর চাক সুমার সিনেটে সংখ্যাগরিষ্ঠদের নেতা হবেন। এর ফলে দীর্ঘ ছয় বছর আবারও ডেমোক্রেটদের হাতে সিনেটের নিয়ন্ত্রণ আসবে।

কমলা আরও লিখেছেন, ‘আমি যুক্তরাষ্ট্রের সিনেট থেকে পদত্যাগ করছি। কিন্তু এটা শেষ নয়, এটা শুরু।’

সিনেটে হ্যারিসের স্থানে এসেছেন ক্যালিফোর্নিয়া রাজ্যের সেক্রেটারি অ্যালেক্স প্যাডিলা। তিনি ক্যালিফোর্নিয়া থেকে আসা প্রথম ল্যাটিন বংশোদ্ভুত সিনেটর।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৬ সালে হ্যারিস প্রথম সিনেটর নির্বাচিত হন। বুধবার কমলা হ্যারিসকে শপথ পাঠ করাবেন দেশটির সুপ্রিম কোর্টের বিচারক সোনিয়া সোটোমেয়র।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা