আন্তর্জাতিক

চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ে জতীয় নিরাপত্তা আইন ভঙ্গ করায় কমপক্ষে ৫০ জন গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীকে গ্রেফতারের বিষয়ে চীনের উপর চরম ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রতিশোধের নেওয়ার হুমকি দিয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) পম্পেও বলেন, ৫০ জন গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীকে গ্রেফতারের ঘটনায় যারা জড়িত তাদের ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এবং জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তাইওয়ান সফরে যাবে।

পম্পেও বলেন, বুধবারের অভিযানে এক মার্কিন নাগরিককে গ্রেফতারের বিষয়ে তিনি হতবাক হয়েছেন। যুক্তরাষ্ট্র মার্কিন নাগরিকদের নির্বিচারে আটকে রাখা বা হয়রানি সহ্য করবে না। মার্কিন ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার পরই এমন বিবৃতি দিল পম্পেও। ক্যাপিটলে সংঘর্ষে এখন পর্যন্ত ৫ ব্যাক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

২০১৯ সাল থেকে চীনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছে হংকং। তাদের বক্তব্য, ১৯৮৪ সালের চুক্তি লঙ্ঘন করছে চীন। যুক্তরাজ্যের থেকে স্বাধীনতা পাওয়ার পরে হংকংয়ের দায়িত্ব নেয় চীন। কিন্তু হংকংকে বিশেষ অধিকার দেওয়া হয়। বাণিজ্য এবং গণতন্ত্রের বিষয়ে চীনের চেয়ে অনেকটাই আলাদা হংকং।

পশ্চিমের সঙ্গে তাদের মুক্ত বাণিজ্যচুক্তি ছিল। কিন্তু ২০১৯ সাল থেকে গণতন্ত্রে আঘাত হানছে চীন, এই অভিযোগে আন্দোলন শুরু করে হংকং। আন্দোলন এমন পর্যায়ে পৌঁছায় যে দমনমূলক নীতি গ্রহণ করে চীন। কিছুদিন আগে তারই জেরে নতুন আইন বলবৎ হয়েছে। কিন্তু কোনও আইনই হংকংয়ে বিক্ষোভ আন্দোলন বন্ধ করতে পারছে না। সংবাদ : এনডিটিভি।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা