আন্তর্জাতিক

জঘন্য এ হামলা আমেরিকার গণতন্ত্রের জন্য আঘাত : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন আইনসভায় বা ক্যাপিটল ভবনে সমর্থকদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে ‘জঘন্য আক্রমণ’ উল্লেখ করে নিজেই নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হামলার ঘটনার পর বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভিডিও বার্তায় তাকে ভিন্ন সুরে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিচ্ছি’।

ভিডিও বার্তায় ট্রাম্প আরও বলেন, ‘কংগ্রেস এখন জো বাইডেনকে স্বীকৃতি দিয়েছে, সুতরাং আগামী ২০ জানুয়ারি তার শপথ নেয়ার দিন। এখন দৃষ্টি কোন ধরনের গণ্ডগোল ছাড়া সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করা।’

বার্তাসংস্থা এপিতে তার প্রকাশিত বক্তব্য তুলে ধরা হল : ‘মার্কিন ক্যাপিটল-এ নৃশংস হামলার ঘটনা আমেরিকানদের জন্য লজ্জাজনক। এই ধরনের অনাচার, আইনবিরোধী কর্মকাণ্ড এবং মারামারি দেখে খুবই বিরক্ত হয়েছি। ভবনটি সুরক্ষিত করতে ও অনুপ্রবেশকারীদের বহিষ্কারের জন্য আমি তখনই ন্যাশনাল গার্ড এবং ফেডারেল আইন প্রয়োগকারী সদস্যদের মোতায়েন করি। আমেরিকা সব সময় নিয়ম এবং আইনের মধ্যে দিয়ে চলে। অনুপ্রবেশকারীরা ক্যাপিটল হিলে তাণ্ডব চালিয়ে আমেরিকার গণতন্ত্রে আঘাত হেনেছে। ধ্বংসযজ্ঞ চালিয়ে কোন দিন নিজেদের দেশকে প্রেজেন্ট করা যায় না। যারা এই বর্বর ঘটনা সৃষ্টি করে আইন ভেঙেছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে। আমরা সবেমাত্র একটি নির্বাচনের মধ্যে দিয়ে এসেছি। অনেকে হয়তো বা আবেগ ধরে রাখতে পারেনি। আমাদের নিজেদের শান্ত রাখতে হবে।’

ট্রাম্প আরো বলেন, ‘মার্কিন কংগ্রেসের ঘোষণা অনুযায়ী মার্কিন নতুন প্রশাসন আগামী ২০ জানুয়ারি শপথ নেবে। আর এই দিনটির জন্যই এখন অপেক্ষায় আছি।’ সবশেষ মার্কিনীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আপনাদের সেবা দিতে পেরে আমি কৃতজ্ঞ। সবই সম্ভব হয়েছে আপনাদের অসাধারণ সমর্থনে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা