আন্তর্জাতিক

ট্রাম্পকে ইমপিচ করার দাবি

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের দাবি করেছে ডেমোক্র্যাটরা। আর ট্রাম্প বলেছেন, তিনি এখন নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের দিকেই নজর দিচ্ছেন।

ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার বলেন, ট্রাম্পকে অতি সত্বর অপসারণ করা উচিত। আরহাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, তাকে অভিশংসন করা উচিত।

অবশ্য, ট্রাম্পকে অপসারণ করার জন্য রিপাবলিকানদের সমর্থনও প্রয়োজন, তবে ওই কাজে খুব কম রিপাবলিকানের সমর্থনই পাওয়া যাবে।

এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন, তিনি নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রেসিডেন্ট বলেন, নতুন প্রশাসনের অভিষক হবে ২০ জানুয়ারি। তিনি ক্ষত নিরাময় ও সমন্বয়ের আহ্বান জানান।

তিনি বলেন, সহিংসতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলায় তিনি ক্রুদ্ধ। তিনি বলেন, মেজাজ অবশ্যই শান্ত রাখতে হবে, শান্ত পরিস্থিতি অবশ্যই পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

তার ভিডিওটি টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা হয়। ক্যাপিটল দাঙ্গার কারণ তার টুইটার অ্যাকাউন্ট ১২ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল।

রিপাবলিকান-সমর্থকদের ওই দাঙ্গায় অন্তত চারজন নিহত হয়েছে, ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

সহিংসতার পর কংগ্রেস জো বাইডেনের জয়কে নিশ্চিত করে। ফলে তিনি প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ গ্রহণ করতে যাচ্ছেন। সূত্র : বিবিসি ও আল জাজিরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা