আন্তর্জাতিক

বিদায়ী বছরে ২৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : ২০২০ সালে ইহুদিবাদী ইসরাইল ২৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে সাতজন শিশুও ছিল।

ইসরাইল দখলকৃত এলাকায় ইসরাইলের মানবাধিকার সংগঠনের তথ্যকেন্দ্র বি- স্লেম এই তথ্য জানিয়েছে।

বি-স্লেম জানায়, তারা ইসরাইলি বাহিনী কর্তৃক ২৭টি হত্যাকাণ্ডের মধ্যে পশ্চীম তীরের ১৬টি হত্যার ঘটনা তদন্ত করেছে। তদন্তে তারা অন্তত ১১জনকে কোনো বৈধ কারণ ছাড়াই হত্যার প্রমাণ পেয়েছে।

সংগঠনটি জানিয়েছে, ওই ১১ জন ইসরাইলি বাহিনীর সদস্য কিংবা অন্যদের জীবন ও নিরাপত্তার জন্য কোনো ধরনের হুকমি না হওয়া সত্ত্বেও তাদেরকে হত্যা করা হয়েছে।

বি-স্লেম আরও জানায়, ইসরাইল ফিলিস্তিনিদের ৪৫৬টি অনাবাসিক স্থাপনা ধ্বংস করেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ মানবিক স্থাপনা যেমন পানি ও বিদ্যুতের নেটওয়ার্কও ছিল। তারা পশ্চিমতীরে ইসরাইলি বাহিনী দ্বারা ২৪৮টি আক্রমণের ঘটনা নথিভুক্ত করেছে।

মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, আক্রমণের মধ্যে শারীরিক আক্রমণ, ফিলিস্তিনিদের বাড়িতে পাথর নিক্ষেপ, কৃষক ও তাদের সম্পদের ওপর হামলার ঘটনাও ছিল। এর মধ্যে ৮০টি ঘটনা রয়েছে বৃক্ষ ও অন্য শস্যাদি নষ্ট করার। ইসরাইলি বাহিনী অন্তত তিন হাজার বৃক্ষ ধ্বংস করেছে বলেও জানিয়েছে তারা।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ২০২০ সালে ইসরাইলি বাহিনী কমপক্ষে ৩ হাজারবার ফিলিস্তিনের শহর ও গ্রামে আক্রমণ করে। তারা দুই হাজার ৪০০ বাড়িতে আক্রমণ করেছে। এরমধ্যে ওইসব হতাহতের ঘটনাও রয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা