আন্তর্জাতিক

লেবানন লকডাউন, কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক : চলমান মহামারি করোনাভাইরাস সংক্রমণ দ্বিগুণ হারে বেড়ে যাওয়ায় আবারো ২৫ দিনের লকডাউন ঘোষণা করেছে লেবানিজ সরকার। লেবাননের স্বাস্থ্য ও অভ্যন্তরীণ মন্ত্রীরা সংক্রমণ বৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য কয়েক ঘণ্টা ধরে বৈঠকের পর নতুন করে লকডাউন ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) থেকে শুরু হবে এবারের লকডাউন। চলবে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলবে। মঙ্গলবার (৫ জানুয়ারি) একটি ডিক্রি জারি করে বিস্তারিত নির্দেশনা দেয়া হবে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বলেছেন, লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শুধু জরিমানা নয়, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মহামারির চ্যালেঞ্জ লেবাননের জনগণের জীবনকে হুমকিতে পরিণত করেছে, কারণ হাসপাতালে আর শয্যা প্রদান করা সম্ভব নয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা