আন্তর্জাতিক

ডিএসপি মেয়েকে ইন্সপেক্টর বাবার স্যালুট

আন্তর্জাতিক ডেস্ক : বাবা হলেন পুলিশের ইন্সপেক্টর আর মেয়ে পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট (ডিএসপি)। পদমর্যাদায় মেয়ের অবস্থান বাবার উপরে। কর্মরত অবস্থায় বাবা-মেয়ের দেখা। সঙ্গে সঙ্গে মেয়েকে স্যালুট দিয়ে বসলেন বাবা। আর সেই ছবিই সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনা ভারতের অন্ধ্রপ্রদেশে। জানা গেছে, সেখানকার সার্কেল ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন শ্যাম সুন্দর। অনেক বছর ধরেই পুলিশে কর্মরত আছেন তিনি। এর মধ্যে মেয়ে জেসি প্রশান্তিও যোগ দিয়েছেন পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট (ডিএসপি) হিসেবে। কর্মস্থলে মেয়ের সঙ্গে দেখা হতেই তাকে স্যালুট করলেন বাবা শ্যাম সুন্দর। দুইজনই পরে ছিলেন পুলিশের ইউনিফর্ম, মুখে ছিল হাসি।

ব্যক্তিগত সম্পর্ক ভুলে দায়িত্বে পালনে আন্তরিক বাবা-মেয়ের এমন অসাধারণ সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করেন অন্য কর্মকর্তারা।

রোববার (৩ জানুয়ারি) অন্ধ্রপ্রদেশ পুলিশের অফিশিয়াল টুইটার পেজ থেকে এ ছবি পোস্ট করা হয়।

প্রতিক্রিয়ায় শ্যাম সুন্দর সাংবাদিকদের বলেন, প্রথমবারের জন্য কর্তব্যরত অবস্থায় মেয়ের মুখোমুখি হলাম। একসঙ্গে কাজ করতে পারায় আমি গর্বিত। মেয়ে আমার থেকে সিনিয়র, তাই স্যালুট করেছি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা