আন্তর্জাতিক

ক্রোয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

আর্ন্তজাতিক ডেস্ক : ক্রোয়েশিয়ায় ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবারের (২৯ডিসেম্বর) এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। আহত হয়েছে বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রাজধানী জাগ্রেবের দক্ষিণপূর্বাঞ্চলীয় এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

আগের দিন সোমবার (২৮ডিসেম্বর) একই এলাকায় ৫ দশমিক ২ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়। ক্রোয়েশিয়া রেড ক্রস জানায়, তারা পেট্রিঞ্জায় ভূমিকম্পে আক্রান্তদের সহায়তায় সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ভূতত্ত্ববিজ্ঞানী স্টিফেন হিকস এক টুইট বার্তায় জানান, শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা