আন্তর্জাতিক

ভারতেও পাওয়া গেছে করোনার নতুন ধরণ

নিজস্ব প্রতিবেদক : ভারতের ৬ নাগরিকের দেহে নতুন ধরণের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা সকলে অতি সম্প্রতি যুক্তরাজ্য থেকে নিজ দেশে ফিরেছেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, করোনার নতুন ধরণটিতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তিনজন বেঙ্গালুরুর, দুইজন হায়দরাবাদের ও একজন পুনের বাসিন্দা। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। তারা ভারতে ফেরার সময় যারা তাদের সহযাত্রী ছিলেন, তাদের খোঁজা হচ্ছে।

খবরে আরও বলা হয়েছে, গত ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে যুক্তরাজ্য থেকে ৩৩ হাজার যাত্রী ভারতে ফেরেন। তাদের মধ্যে ১১৫ জন করোনা আক্রান্ত ছিলেন। তাদের শরীরের নমুনা ‘জিনোম সিকোয়েন্সিং’ জন্য পাঠানো হয়েছিল। যার মধ্যে থেকে ছয়জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের নতুন ধরন।

বাংলাদেশেও করোনার নতুন স্ট্রেইনের দেখা মিলেছে। তবে বাংলাদেশে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বলেছে, দেশে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন একটি স্ট্রেইন বা ধরন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বা বিসিএসআইআর’র বিজ্ঞানীরা নতুন এ ধরন খুঁজে পান। তারা জানিয়েছেন, নতুন যে ধরনটি শনাক্ত হয়েছে তার সঙ্গে যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনাভাইরাসের সাদৃশ্য রয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে নতুন ধরনটি শনাক্ত হয়। ১৭টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে পাঁচটিতেই করোনাভাইরাসের নতুন ধরন খুঁজে পান বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিজ্ঞানীরা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা