করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা 
আন্তর্জাতিক

করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের পর জাপান, কানাডা ও দক্ষিণ কোরিয়াসহ বেশ কিছু দেশে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় দ্রুত তা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। বিশ্বব্যাপী করোনার মহামারি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

যুক্তরাজ্যে মহামারি রোধে আরও কঠোরের পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নতুন স্ট্রেইনের কারণে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছে দক্ষিণ আফ্রিকা।

ব্যস্ত লন্ডন ভুতুরে শহরে পরিণত হয়েছে। চীনে প্রথম করোনা শনাক্তের পর তা রোধে উহান শহরের একই অবস্থা দেখা গিয়েছিলো। গেল ১৪ ও ২৩ ডিসেম্বর করোনার নতুন দুটি ধরন শনাক্তের পর বিধি নিষেধ আরও কঠোরের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। ইংল্যান্ডের সবগুলো অঞ্চলকে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ দিয়েছে দেশটির বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটি।

যুক্তরাজ্য হয়ে করোনার নতুন ধরন অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ইতালি, আইসল্যান্ডের পর এবার কানাডা, জাপান ও দক্ষিণ কোরিয়াতেও শনাক্ত হয়েছে।

দক্ষিণ আফ্রিকাতে করোনার দ্বিতীয় ধাক্কার সঙ্গে নতুন ধরন যুক্ত হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। যেকোনো মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন দেশটির বিশেষজ্ঞরা। এ অবস্থায় রাতে কারফিউয়ের সময়সীমা বাড়িয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট।

চলমান করোনা মহামারিকে সতর্কবার্তা উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক বলেছেন, সামনের বছর মহামারি আরো প্রাণঘাতী হয়ে উঠতে পারে। মোকাবিলায় এখনই দেশগুলোকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা