আন্তর্জাতিক

‘হিজবুল্লাহর কাছে থাকা ক্ষেপণাস্ত্র এখন দ্বিগুণ’

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে থাকা ক্ষেপণাস্ত্রের সংখ্যা এক বছর আগের তুলনায় দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, গোটা ইহুদিবাদী ইসরাইল হিজবুল্লাহর নিখুঁত ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।

লেবাননের আল-মায়াদিন নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিরোধ আন্দোলনের হাতে থাকা নিখুঁত ক্ষেপণাস্ত্রের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে।

আল-মায়াদিনের প্রখ্যাত সাংবাদিক গ্বাসান বিন জিদ্দোকে দেয়া সাক্ষাৎকারে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, “অধিকৃত ফিলিস্তিনের যেকোনো স্থানে আমরা হামলা চালাতে চাইব আমাদের ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে সেখানেই আঘাত হানবে।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, ২০০০ সালের আগে-পরে তার সংগঠন ইসরাইলের বিরুদ্ধে মোটা দাগে দু’টি যুদ্ধে জড়িয়েছে এবং দু’টিতেই তেল আবিব অপমানজনক পরাজয়ের স্বাদ গ্রহণ করেছে।

তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, হিজবুল্লাহর সদস্য আলী কামেল মোহসেন জাওয়াদ হত্যার প্রতিশোধ নেয়া হবে। গত ২০ জুলাই এক বিমান হামলায় মোহসেন জাওয়াদ নিহত হন।

কয়েকটি আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে পদক্ষেপ নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে হিজবুল্লাহ প্রধান বলেন, এসব দেশ ফিলিস্তিনি জাতিকে ইহুদিবাদীদের কাছে বিক্রি করে দিয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা