আন্তর্জাতিক

ভারতের মধ্য প্রদেশে জোরপূর্বক ধর্মান্তর বিরোধী বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের পর এবার মধ্য প্রদেশে জোরপূর্বক ধর্মান্তর বিরোধী বিল পাস করা হয়েছে। এই বিলটি আইনে পরিণত করতে বিধানসভার শীতকালীন অধিবেশনে সেটি উত্থাপন করবে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সরকার। বিধানসভায় গৃহিত হলে এটি মধ্যপ্রদেশে আইন হিসেবে কার্যকর হবে।

শনিবার ( ২৬ ডিসেম্বর) মধ্য প্রদেশে মন্ত্রিসভার জরুরি বৈঠকে সর্বসম্মতিতে গৃহীত হয় ‘ধর্ম স্বতন্ত্র বিধায়ক- ২০২০’ বিলটি। এই বিলে বলা হয়েছে কাউকে জোর করে ধর্মান্তর করলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে এবং সঙ্গে গুণতে হতে পারে অর্থদণ্ড।

এর পাশাপাশি কোন ব্যাক্তিকে জোরপূর্বক ধর্মান্তরিত করা নারী ও তার সন্তানকে নেওয়া হবে প্রশাসনিক হেফাজতে। অভিযুক্ত ব্যক্তি এবং বিবাহের সঙ্গে জড়িত পণ্ডিত বা মৌলানাকেও ভোগ করতে হবে শাস্তি। পরোয়ানা ছাড়াই গ্রেফতারের এখতিয়ার পাবে পুলিশ।

তবে নিজেকে নির্দোষ দাবি করার জন্য অপরাধী দুমাস সময় পাবেন। এরমধ্যে স্বেচ্ছায় নারী ধর্মান্তরিত হয়েছেন, সেটি প্রমাণ না করা গেলে ভোগ করতে শাস্তি।

এর আগে উত্তর প্রদেশেও হিন্দুত্ববাদী সরকার জোর করে ধর্মান্তকরণ বিরোধী পিল পাস করে। সেখানেও জোর করে ধর্মান্তকরণ নিয়ে কড়া আইন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা দেশেই সব রাজ্যে জোর করে ধর্মান্তকরণ বিরোধী আইন আনার দাবি জানিয়েছেন একাধিক বিজেপি নেতা। যদিও এই নিয়ে এখনও কেন্দ্রীয় স্তরে কোনও আলোচনা হয়নি।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা