আন্তর্জাতিক

জেনারেল সোলাইমানি হত্যা দিবসে মার্কিন বিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড রেজিমেন্টের প্রধান ও আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রথম বার্ষিকিতে ইরাকের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ করেছেন।

শনিবার (২৬ ডিসেম্বর) ইরাকের রাজধানী বাগদাদের তাহরির চত্বরে হাশদ আশ-শাবির হাজার হাজার সমর্থক সমবেত হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ করেন। ইরাকের শাফাক নিউজ জানিয়েছে, শনিবারের সমাবেশে বেশ কিছু সামরিক যান ও এ্যাম্বুলেন্স যোগ দেয়।

রাজধানী বিভিন্ন অংশ থেকে লোকজন তাহরির চত্বরে এসে সমাবেশে মিলিত হন। সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ তাহরির চত্বর-অভিমুখী সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

উল্লেখ্য, গত বছরের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে সামরিক বাহিনীর ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয়। সেই হামলায় ইরাকে জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসও শহীদ হন।

জেনারেল সোলাইমানি ও আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার প্রতিশোধের ঘোষণা দেয় ইরান এবং ৮ জানুয়ারি ইরাকের দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সূত্র : পার্সটুডে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা