আন্তর্জাতিক

শতবর্ষী নারীকে দিয়ে জার্মানিতে টিকাদান শুরু

আন্তর্জাতিক ডেস্ক : ঘোষিত সময়ের একদিন আগেই জার্মানিতে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। দেশটির স্থানীয় গণমাধ্যম এমডিআর জানিয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) ১০১ বছর বয়সী এক নারী প্রথম টিকা নিয়েছেন। এদিথ কোইজালা নামের সেই নারী হার্জ হিল রেঞ্জের একটি কেয়ারহোমে থাকেন। সেখানকার ৪০ বাসিন্দা এবং ১১ কর্মীকেও টিকা দেয়া হয়েছে।

ফেডারেল সরকার চলতি বছরের ভেতরেই ১.৩ মিলিয়ন মানুষকে টিকা দিতে চাইছে। এরপর জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে দেয়া হবে ৭ লাখ মানুষকে। যুক্তরাজ্য ২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেক টিকার অনুমোদন দেয়।পশ্চিমা দেশে ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকাই প্রথম অনুমোদন পায়। এরপর বেশ কয়েকটি দেশ এই টিকা অনুমোদন দেয়।

এখনও পর্যন্ত ৬টি দেশে ৪৩ হাজার ৫০০ জনের শরীরে ফাইজার ও বায়োএনটেক টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে এবং এতে ঝুঁকিপূর্ণ পাওয়া যায়নি। এই টিকার ক্ষেত্রে একেবারে ভিন্ন ধরনের একটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে যাতে মানবদেহের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে প্রশিক্ষিত করে তোলার জন্য ভাইরাসটির জেনেটিক কোড শরীরে ইনজেক্ট করা হয়।

আগের পরীক্ষাগুলোতে দেখা গেছে টিকা দেওয়ার ফলে শরীরে এন্টিবডি এবং রোগ প্রতিরোধী ব্যবস্থার আরও একটি অংশ যা টি সেল নামে পরিচিত সেটিও তৈরি হয়। করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ে জার্মানির পরিস্থিতি ভালোই ছিল। তবে দ্বিতীয় ঢেউয়ের সময় দেশটিতে সংক্রমণ বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে ১৪ হাজার ৪৫৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ২৪০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪২২ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা