আন্তর্জাতিক

বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে নতুন করোনা

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ব্রিটেনে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা ফ্রান্স, স্পেন ও সুইডেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছে। এ ছাড়া জাপান, কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এই ধরনের করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে। ফলে বিশ্বজুড়ে এখন নতুন করোনা চোখ রাঙাচ্ছে। এক গবেষণায় জানা গেছে, এই করোনা আগের করোনার চেয়ে ৭০ শতাংশ বেশি ছড়ায়। সে ক্ষেত্রে ভয়াবহ এক পরিস্থিতির দিকেই যাচ্ছে বিশ্ব।

বর্তমানে বিশ্বে এ ভাইরাসে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি। মহামারিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ ৬৪ হাজারেরও বেশি।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৭১ লাখ ৮৬৬ জন এবং মৃত্যু হয়েছে ১৭ লাখ ৬৪ হাজার ৩৭৪ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার ২৫৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ৮৪৭ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৯২১ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি এক লাখ ৮৮ হাজার ৩৯২ জন এবং মারা গেছেন এক লাখ ৪৭ হাজার ৬৫৯ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৪ লাখ ৬৫ হাজার ৮০৬ জন মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৯০ হাজার ৮১৫ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ৩০ লাখ ২১ হাজার ৯৬৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ হাজার ২২৬ জনের।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ লাখ ৫০ হাজার ৮৬৪ জন। এর মধ্যে মারা গেছে ৬২ হাজার ৪২৭ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা