যুক্তরাষ্ট্রে দুর্ভিক্ষের শঙ্কা!
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দুর্ভিক্ষের শঙ্কা!

আর্ন্তজাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে নিরব দুর্ভিক্ষ চলছে অর্থনৈতিক ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। এ দুর্ভিক্ষ ভয়াবহ রুপ নিতে পারে যদি দ্রুততম সময়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত করোনা রিলিফ প্যাকেজের অনুমোদন না দেন। দেশটিতে লাখ লাখ নাগরিকের খাবার কেনারও সামর্থ্য থাকবে না বলে জানিয়েছে সিএনএন ও ওয়াশিংটনপোস্ট।

শনিবার (২৬ ডিসেম্বর) ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজে সই করার কথা রয়েছে ট্রাম্পের। ধারণা করা হচ্ছে, যদি তা না হয় তবে বহু নিম্ন-মধ্যবিত্ত পরিবারকে ভাড়া বাড়ি ছেড়ে পথে নামতে হবে। বন্ধ হবে সরকারি হাসপাতাল, অচল হবে চিকিৎসা ব্যবস্থা।

যদিও প্যাকেজটি মার্কিং কংগ্রেসে পাস হয়েছে। এদিকে, সংশোধনের আহ্বান জানিয়ে সই না করার ইঙ্গিত দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, দেশটির লাখ লাখ বেকার অপেক্ষার প্রহর গুনছেন সপ্তাহে ৬০০ ডলার করে কয়েক মাস ঘোষণা করা প্রণোদনা প্যাকেজের অর্থ সহায়তা পেতে। আর কোনো কারণে যদি প্যাকেজে স্বাক্ষর না করা হয় তাহলে বিপাকেই পড়তে হবে লাখ লাখ বেকার মার্কিন নাগরিকদের।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র করোনায় বিশ্বের সবচেয়ে বেশি সংকটে পড়েছে। দেশটিতে বর্তমানে ১ কোটি ২০ লাখ লোক বেকার হয়ে পড়েছেন। ঘরে খাবার নেই, সঞ্চয়ের অর্থও শেষ হয়ে এসেছে মার্কিনিদের।

ঘরে খাবার না থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ লাইন দিচ্ছেন ফুড ব্যাংকে। দেশটির বিভিন্ন শহরে এমন দৃশ্য দেখা যাচ্ছে চলতি বছরের এপ্রিল-মে থেকে।

এহেন পরিস্থিতি মোকাবিলায় প্রতীক্ষিত করোনা রিলিফ বিলটি ২১ ডিসেম্বর পাস হয় মার্কিন কংগ্রেসের উভয়কক্ষে। এর আগে কয়েক সপ্তাহ ধরে চলে আলোচনা-বিতর্ক। ঐদিনেই পাস হয়েছে ১ লাখ ৪০ হাজার কোটি ডলারের সরকারি ব্যয় তহবিল।

প্রণোদনা প্যাকেজের আওতায় প্রাপ্তবয়স্কদের প্রতি সপ্তাহে ৬০০ ডলার, বেকার ভাতা সপ্তাহে ৩০০ ডলার দেওয়ার কথা রয়েছে। একইসঙ্গে, ২৮ হাজার ৪০০ কোটি ডলার পে চেক প্রোটেকশন প্রোগ্রাম ঋণ বাবদ, ২ হাজার ৫০০ কোটি ডলার বাড়ি ভাড়ায় সহায়তা বাবদ ও ৮ হাজার ২০০ কোটি ডলার স্কুল কলেজ বাবদ রাখা হয়েছে। সেই প্যাকেজে সই না করার পক্ষেই মার্কিন প্রেসিডেন্ট।

অবশ্য মার্কিন প্রেসিডেন্ট নাগরিকদের ৬০০ ডলারের পরিবর্তে ২ হাজার ডলার করে দেওয়ার দাবি তুলেছেন। বর্তমান পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের জন্য ৬০০ ডলার সহায়তাও কম নয়।

এদিকে, তহবিল শেষ হওয়ার কথা জানিয়েছে মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিসি। প্রণোদনার অর্থ পাবে এই প্রতিষ্ঠানটিও। এই মুহূর্তে অর্থ ছাড়া না হলে বন্ধ হয়ে যেতে পারে অসংখ্য সরকারি হাসপাতাল। আর বীমা না থাকায় আক্রান্ত হয়েও চিকিৎসা বঞ্চিত হবেন দেশটির অনেক মানুষ। যার কারণে স্বাভাবিকভাবে মৃত্যুহার বেড়ে যাবে মার্কিন মুলুকে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা