আন্তর্জাতিক

অভিবাসী করোনা ফ্রন্টলাইনারদের নাগরিকত্ব দিচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক : যে সমস্ত অভিবাসীরা করোনাভাইরাসের বিরুদ্ধে ফ্রন্টলাইনে থেকে কাজ করেছেন তাদের সেই কাজের পুরস্কার হিসেবে নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে ফ্রান্স সরকার। সে লক্ষ্যে অভিবাসীদের নাগরিকত্বের আবেদনের জন্য আমন্ত্রণ জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরইমধ্যে এমন সাত শতাধিক অভিবাসীর নাগরিকত্ব অনুমোদন করা হয়েছে কিংবা তা অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে আছে। এরমধ্যে রয়েছেন, স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও দোকান কর্মী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বজুড়ে ফ্রন্টলাইন কর্মীদের উচ্চ হারে কোভিড-১৯-এর সংস্পর্শে আসতে হচ্ছে। এরমধ্যে চিকিৎসক ও নার্সসহ অনেকেই এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত শীর্ষ ১০ দেশের মধ্যে ফ্রান্স একটি। দেশটিতে ২৫ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ৬২ হাজার মানুষের।

ফ্রান্স সরকার তাদের দেশে করোনা মহামারির বিরুদ্ধে কাজ করা সম্মুখ সারির যোদ্ধাদের পুরস্কারস্বরূপ নাগরিকত্ব প্রদানের উদ্যোগটি প্রথম ঘোষণা করে গত সেপ্টেম্বরে। এর আওতায় এরইমধ্যে ৭৪ জন অভিবাসীকে ফরাসি পাসপোর্ট দেওয়া হয়েছে। আরও ৬৯৩ জন নাগরিকত্ব প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে আছে। আর এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য আবেদন করেছেন ২ হাজার ৮৯০ জন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ফ্রান্সের নাগরিকত্ব বিষয়ক জুনিয়র মন্ত্রী মারলিন শিয়াপ্পার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, শিশুযত্ন কর্মী, চেকআউটসহ সবাই এ দেশের প্রতি তাদের অঙ্গীকার পালন করেছেন। এখন প্রজাতন্ত্রের দায়িত্ব হলো তাদের জন্য পদক্ষেপ নেওয়া।’

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা