আন্তর্জাতিক

ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশের নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন। বুধবার (২৩ ডিসেম্বর) ফ্রান্সের কেন্দ্রীয় পুই ডে ডোম এলাকায় এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফ্রান্স গণমাধ্যম জানায়, পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক নারীকে উদ্ধারের চেষ্টা করার সময় ৪৮ বছর বয়সী এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

পুলিশ জানায়, স্থানীয় সময় মধ্যরাতে ফোন কল আসার পর পরই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ। এরপরেই তারা বন্দুক হামলার শিকার হন।

ফেরান্ড প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, প্রথমে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করা হলে তার মৃত্যু হয় এবং আরও একজন আহত হয়।

এরপরই আরও দু'জন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। হামলার পর ওই বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ওই নারীকে নিরাপদেই উদ্ধার করা হয়েছে। এখনও ঘটনাস্থলে নিরাপত্তা কর্মীরা কাজ করে যাচ্ছেন বলে জানানো হয়েছে।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা