আন্তর্জাতিক

প্রাপ্তবয়স্করা স্বেচ্ছায় ধর্মান্তরিত হতে পারবেন : কলকাতা হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : প্রাপ্তবয়স্ক নারীরা স্বেচ্ছায় বিয়ের জন্যে ধর্মান্তরিত হতে পারবেন। কলকাতা হাইকোর্ট সম্প্রতি এমন এক চাঞ্চল্যকর রায় দিয়েছেন। নদিয়ার এক কৃষক পরিবারের কন্যা ১৯ বছর বয়স হওয়ার পর গৃহত্যাগী হয়ে এক মুসলিম যুবককে বিয়ে করে নিজের ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে।

এই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি সঞ্জীব বন্দোপাধ্যায় ও অরিজিৎ বন্দোপাধ্যায় এর ডিভিশন বেঞ্চ এই রায় দেন, প্রাপ্তবয়স্ক নারীর অধিকার আছে ইচ্ছামত বিয়ে করার। এর জন্যে ধর্ম পরিবর্তনের প্রয়োজন হলে মেয়েটি স্বেচ্ছায় তা করতে পারে। নদিয়া জেলার দুর্গাপুর গ্রামের এক কৃষক স্থানীয় থানায় অভিযোগ করেন যে তার মেয়ে ব্যাংকে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি।

তিনি মেয়ের কিডন্যাপ হওয়ার আশংকা করছেন। পুলিশ অনুসন্ধান করে জানতে পারে মেয়েটি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম প্রেমিককে বিয়ে করেছে। কৃষক পরিবার এরপর হাইকোর্টে মামলা দায়ের করে এই অভিযোগ জানিয়ে যে মেয়েটিকে জোর করে ধর্মান্তরিত করে বিয়ে দেওয়া হয়েছে।

আদালত মেয়েটির সঙ্গে কথা বলে জানতে পারে যে ১৯ বছরের মেয়েটি স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছে বিয়ে করার জন্যে। এরপরই কলকাতা হাইকোর্ট এই ল্যান্ডমার্ক রায় দেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা