আন্তর্জাতিক

ক্ষমতায় যাওয়ার পর সাইবার হামলার উচিত জবাব দেয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ সাইবার হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার পর যুক্তরাষ্ট্রে সাইবার হামলার উচিত জবাব দেয়া হবে বলে ।খবর রয়টার্স।

মঙ্গলবার ( ২২ ডিসেম্বর) তিনি এ অভিযোগ করে বলেছেন,যুক্তরাষ্ট্রে যে ভয়াবহ সাইবার হামলা হয়েছে, তা যে নিয়ন্ত্রণে আছে এর স্বপক্ষে কোনও প্রমাণ মিলছে না। যুক্তরাষ্ট্রে এসব হামলার জন্য অবশ্যই রাশিয়াকে দায়ী করতে হবে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রে সাইবার হামলার জন্য মস্কোকে অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং এ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। কিন্তু ট্রাম্প তা মানেন না। তিনি এর জন্য উল্টো দায়ী করেছেন চীনকে। তিনি টুইটারে এই ধারণা ছড়িয়ে দিয়েছেন যে, এই হামলার জন্য দায়ী চীন। উল্লেখ্য, গত সপ্তাহে হ্যাকাররা মার্কিন সরকারের কমপক্ষে অর্ধ ডজন এজেন্সিতে হামলা চালায়।

এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার হাজার কোম্পানির তথ্য উন্মুক্ত হয়ে পড়ে। নিজের রাজ্য দেলাওয়ারে উইলমিংটনে সাংবাদিকদের কাছে জো বাইডেন বলেন, এ এক ভয়াবহ ঝুঁকি এবং এটা অব্যাহত আছে। পরিস্থিতি যে নিয়ন্ত্রণে আছে এমন কোনও তথ্যপ্রমাণ দেখতে পাচ্ছি না। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। শুনতেও পাচ্ছি না।

মন্ত্রণালয় আমাদেরকে অনেক বিষয়েই অবগত করছে না। ফলে এমন কিছু আমাকে জানানো হয়নি, যা দিয়ে আমি বুঝবো সব নিয়ন্ত্রণে আছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে সাইবার হামলার বিরুদ্ধে ট্রাম্পের ত্রুটি খুঁজে বাইডেন বলেন, এসব হামলা হচ্ছে ট্রাম্পের চোখের সামনে। অথচ তিনি তা দেখছেন না।

আগামী ২০ শে জানুয়ারি শপথ নিয়ে ক্ষমতায় আসছেন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। তখন ওভাল অফিসে বসেই তাকে এসব সাইবার হামলার জবাব দিতে হবে। তিনি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছেন করোনা ভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই করবেন।

মঙ্গলবার তিনি বলেছেন, আগামী বছর নতুন সরকার করোনা সংক্রান্ত আরেকটি রিলিফ প্যাকেজ সামনে আনবে। এই বিলটি হবে করোনার টিকা বিতরণ, বেকারত্ব নিরসন, যেসব মানুষ তাদের মর্টগেজ দিতে পারছেন না তাদের স্বস্তি দিতে, পিপিই এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ দিতে। বাইডেন আরও বলেছেন, সাইবার হামলার জবাব দিতে অর্থপূর্ণ পদক্ষেপ নেবে তার প্রশাসন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা