ছবি: সংগৃহিত
টেকলাইফ

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

সান নিউজ ডেস্ক

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল। পরীক্ষার পরিবেশে ভুল সেটিংয়ের কারণে মডেলটি ইন্টারনেটে প্রবেশের সুযোগ পেয়েছিল বলে জানিয়েছে মেটা।

বুধবার (১৩ আগস্ট) মেটার এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পরীক্ষার সময় ব্যবস্থাপনার একটি ত্রুটির কারণে মডেলটি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়।

মেটার তৈরি ‘মিউজ স্পার্ক’ নামের মডেলটি এরপর অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় থাকা নিরাপত্তা দুর্বলতা কাজে লাগায়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশন-এর প্রতিবেদনে বলা হয়, মডেলটি ওই ব্যবস্থায় প্রবেশ করে কিছু পরিবর্তনও করেছিল।

তবে মেটা জানিয়েছে, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না। পরীক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ইরেগুলার তাদের ব্যবস্থার ত্রুটির বিষয়টি মেটাকে জানায়। বর্তমানে বিষয়টি পর্যালোচনা করছে মেটা।

ইরেগুলারের পক্ষ থেকেও জানানো হয়েছে, এটি পরীক্ষার পরিবেশের একটি ভুলের কারণে ঘটেছে। কোনো নিরাপত্তাব্যবস্থা ভেঙে মডেলটি প্রবেশ করেনি এবং এটি কোনো জটিল সাইবার হামলার ঘটনা নয় বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এর আগে ওপেনএআই ও অ্যানথ্রপিকের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে। অ্যানথ্রপিকের একটি মডেল পরীক্ষার সময় তিনটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছিল।

মেটার এই ঘটনার পর আবারও আলোচনায় এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা ও নিরাপত্তাঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, এআই মডেল যত উন্নত হচ্ছে, সেগুলোর নিরাপত্তা পরীক্ষা ও নিয়ন্ত্রণ ব্যবস্থাও তত কঠোর করা প্রয়োজন।

মেটার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, বাস্তব পরিস্থিতির অনুকরণে কিছু পরীক্ষার ক্ষেত্রে মডেলকে সীমিত ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়া হয়। তবে এবারের ঘটনাটি পরীক্ষার ব্যবস্থাপনার বিরল একটি ত্রুটির কারণে ঘটেছে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা