ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

মানসিক ক্ষতির অভিযোগে মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের এক আদালত শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা করেছেন। একই সঙ্গে তরুণ ব্যবহারকারীদের সুরক্ষায় প্ল্যাটফর্ম দুটির কার্যক্রমে বেশ কিছু বড় পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দেওয়া এ রায় সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টটির বিরুদ্ধে চলমান একটি গুরুত্বপূর্ণ মামলার দ্বিতীয় ধাপের শুনানি শেষে আসে।

এর আগে চলতি বছরের মার্চে একটি জুরি বোর্ড রায়ে জানিয়েছিল, তরুণ ব্যবহারকারীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম নিরাপদ—এমন তথ্য দিয়ে মেটা অঙ্গরাজ্যের ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে। তখন প্রতিষ্ঠানটিকে ৩৭৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

সর্বশেষ রায়ে বিচারক ব্রায়ান বিডশেইড জানান, জরিমানার মধ্যে ৪২০ মিলিয়ন ডলার তরুণদের চিকিৎসাসেবায় ব্যয় করা হবে। বাকি অর্থ আগামী পাঁচ বছরে সচেতনতামূলক কার্যক্রম, প্রতিরোধমূলক উদ্যোগ, স্ক্রিনিং সেবা ও সংশ্লিষ্ট অন্যান্য খাতে ব্যবহার করা হবে।

মামলার প্রসিকিউটররা অভিযোগ করেছিলেন, মেটার প্ল্যাটফর্মগুলোতে এমন কিছু ফিচার রয়েছে যা ব্যবহারকারীদের আসক্তি বাড়ায়। তারা এসব ফিচারের নিয়ন্ত্রণ, কার্যকর বয়স যাচাই ব্যবস্থা, উন্নত গোপনীয়তা সেটিংস এবং শিশুদের যৌন নিপীড়ন ও শোষণ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

আদালতের নির্দেশ অনুযায়ী, ভবিষ্যতে ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহার অভিজ্ঞতায় পরিবর্তন আসতে পারে। বিচারক প্ল্যাটফর্ম দুটিতে ব্যানার ও তথ্যভিত্তিক স্ক্রিন যুক্ত করার নির্দেশ দিয়েছেন। এসবের মাধ্যমে ব্যবহারকারীদের নিরাপত্তা ব্যবস্থা, নিরাপদ ব্যবহারের নিয়ম এবং অনুপযুক্ত মন্তব্য মোকাবিলার টুল সম্পর্কে নিয়মিত তথ্য জানানো হবে।

নিউ মেক্সিকো কর্তৃপক্ষ মেটার এসব পরিবর্তন ও শিক্ষামূলক প্রচারণার কার্যক্রম পর্যালোচনা করবে।

তবে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা প্ল্যাটফর্ম থেকে ক্ষতিকর কনটেন্ট শনাক্ত ও অপসারণে নিয়মিত কাজ করছে।

মামলার দ্বিতীয় ধাপের শুনানি চলে তিন সপ্তাহ ধরে। এ পর্যায়ে কোনো জুরি ছিল না। মূলত নিউ মেক্সিকোর আইন অনুযায়ী, মেটার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো ‘জনসাধারণের জন্য ক্ষতিকর পরিস্থিতি’ তৈরি করেছে কি না, সেটিই বিবেচনা করা হয়।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, স্থানীয় সরকার ও স্কুল জেলা মেটাসহ বড় সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর বিরুদ্ধে একই ধরনের মামলা করার উদ্যোগ নিয়েছে। ফলে নিউ মেক্সিকোর এই মামলাটি সামাজিক যোগাযোগমাধ্যম শিল্পে বড় ধরনের পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র:তাসনিম নিউজ এজেন্সি

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা