আন্তর্জাতিক

২৫০ কি.মি. গাড়ি চালিয়ে কৃষক আন্দোলনে বৃদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক : ছেলেরা নায্য দাবি আদায়ে ঠান্ডা উপেক্ষা করে দিল্লির রাস্তায় বসে রয়েছেন। তাই তিনি আর চুপ করে ঘরে বসে থাকতে পারেননি। কয়েকজন সঙ্গীকে নিয়ে ২৫০ কিলোমিটারের বেশি জিপ চালিয়ে সিংঘু সীমানায় হাজির হয়েছেন মনজিৎকাউর। তার লক্ষ্যে একটাই কৃষকদের পাশে থেকে চলমান আন্দোলন আরও জোরদার করা।

মঙ্গলবার ( ২২ ডিসেম্বর) কৃষকদের চলমান আন্দোলনের ২৭ দিন অতিবাহিত হতে চলেছে। সমস্যার সমাধান কবে হবে জানে না কৃষকরা। সরকার এবং কৃষক দুপক্ষই নিজেদের অবস্থানে অনড়। ফলে যত দিন যাচ্ছে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। ভারতীয় কিসান ইউনিয়নের (বিকেইউ) মুখপাত্র রাকেশ টিকায়েত দাবি করেছেন, এখনও পর্যন্ত সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি।

কৃষিমন্ত্রী সমস্যা সমাদানে বৈঠকে বসার আহ্বান জানাননি। তিনি আরও জানান, সরকার যতক্ষণ না এই তিনটি আইন প্রত্যাহার করছে, কৃষকরা তাদের অবস্থান থেকে পিছু হঠবে না। টিকায়েতের কথায়, সরকারকে আমাদের কাছে আসতে হবে।অন্যদিকে সোমবার রাতেও সিংঘু সীমানায় আন্দোলনরত এক কৃষক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুদিন আগে আরও এক কৃষক আত্মহত্যা করেছিলেন। সকাল থেকেই দিল্লি-উত্তরপ্রদেশ সীমানায় ৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন কৃষকরা। জাতীয় সড়কের ওপর বসে বিক্ষোভ শুরু করেছেন তারা। ফলে দিল্লি থেকে গাজিয়াবাদ যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আটকে পড়েছে বহু যানবাহন।

অন্যদিকে গত ৯ দিন ধরে অবরুদ্ধ দিল্লি-জয়পুর হাইওয়ে। কৃষক আন্দোলনকে জোরদার করতে মহারাষ্ট্র থেকে সোমবারই রওনা দিয়েছেন কয়েক হাজার কৃষক। অন্য রাজ্যের কৃষকদেরও এই আন্দোলনে শামিল হওয়ার আর্জি জানিয়েছে কৃষক সংগঠনগুলো।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা